শাল্লায় মাদক সম্রাজী উজ্জলাসহ আটক ২

শাল্লায় মাদক সম্রাজী উজ্জলাসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি, শাল্লা

২৩/০৭/২০২৫ ১৯:১৫:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শাল্লা থানার বিশেষ অভিযানে ৪৬ কেজি গাঁজার চালানসহ মাদক সম্রাজী উজ্জলাসহ তার সহযোগীকে  গ্রেফতার করেছে  করেছে শাল্লা থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই তারেক নাজির, এএসআই আক্তারুজ্জামান এই অভিযান পরিচালনা করেন। এসময় উজানগাঁও গ্রামের আব্দুল মন্নাছের ছেলে জহিরুল ইসলাম(৩৬)কে ৪৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরে রাত সাড়ে ৩ টায় পৃথক অভিযানে ১ কেজি গাঁজাসহ  দৌলতপুর গ্রামের মাদক সম্রাজী উজ্জলা বেগম (৩৭)কে গ্রেফতার করে শাল্লা থানার পুলিশ। এসব গাঁজার বাজার মুল্য প্রায় ১৫ লাখ টাকা।


শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, গাঁজার একটি বড় চালান শাল্লা আসার খবর পেয়েই আমরা অভিযান পরিচালনা করি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামীদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। আমরা তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করার প্রক্রিয়া চালাচ্ছি।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: