দোয়ারাবাজারে সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

দোয়ারাবাজারে সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

২৩/০৭/২০২৫ ১৩:২৭:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

অপারেশন ডেভিল হান্ট অভিযানে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের নৈনগাও গ্রামের মৃত আব্দুর রশীদের পুত্র  উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক ছালিক মিয়া এবং একই গ্রামের মুহিবুর রহমানের পুত্র উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন।


মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: