জামায়াতের সংরক্ষিত নারী আসনের তালিকায় সিলেটের মাহফুজা খানমসহ ১১ নারী
Led Bottom Ad

জামায়াতের সংরক্ষিত নারী আসনের তালিকায় সিলেটের মাহফুজা খানমসহ ১১ নারী

প্রথম ডেস্ক

১৮/০৪/২০২৬ ১৪:০৮:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদে প্রাপ্ত ৬৮টি আসনের বিপরীতে ১১টি সংরক্ষিত নারী আসন পাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রাপ্ত আসনগুলোর বিপরীতে ইতিমধ্যে ১০ জন নারী নেত্রীর নাম চূড়ান্ত করেছে দলটি। এর মধ্যে সিলেট অঞ্চল থেকে মাহফুজা খানম স্থান পেয়েছেন। আগামী সোমবার (২০ এপ্রিল) বাকি একজনের নামসহ পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) জামায়াতের একজন সহকারী সেক্রেটারি বিষয়টি নিশ্চিত করে জানান, চূড়ান্ত তালিকায় দলের অভ্যন্তরীণ নেত্রীদের পাশাপাশি বাইরের দুইজন নারী নেত্রীকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। চূড়ান্ত হওয়া তালিকায় অন্যান্যদের মধ্যে রয়েছেন—মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, মানবসম্পদ ও আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি এবং নাজমুন্নিছা নিলু। এছাড়া চট্টগ্রাম অঞ্চল থেকে মেরিনা সুলতানা, বগুড়া অঞ্চল থেকে সাজেদা সামাদ এবং প্রকৌশলী মারদিয়া মমতাজ রয়েছেন এই তালিকায়। দলীয় কোটায় জোটের শরিকদের মধ্য থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে জাগপা সভাপতি তাসমিয়া প্রধান এবং এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতুকে। জামায়াত সূত্র জানিয়েছে, সোমবার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের পর সংরক্ষিত আসনে নারী এমপিদের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হবে।

সিলেটের রাজনৈতিক পরিমণ্ডলে মাহফুজা খানমের এই মনোনয়নকে দলটির স্থানীয় কর্মীরা ইতিবাচক হিসেবে দেখছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad