সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করল বিএনপি
Led Bottom Ad

উদ্বোধনে রুহুল কবির রিজভী

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করল বিএনপি

প্রথম ডেস্ক

১০/০৪/২০২৬ ১৭:৪৯:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের লক্ষ্যে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নয়াপল্টনে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার এই প্রক্রিয়া আগামী ১২ এপ্রিল পর্যন্ত চলবে। প্রতিটি ফরমের মূল্য ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এবং জমা দেওয়ার সময় জামানত হিসেবে ৫০ হাজার টাকা দিতে হবে। উদ্বোধনী বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘ রক্তঝরা সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে পরিবেশ তৈরি হয়েছে, তাকে সুসংহত করাই এই নির্বাচনের অন্যতম অঙ্গীকার। তিনি আরও বলেন, সংসদের প্রাণবন্ত আলোচনা ও বিতর্কই গণতন্ত্রের মূল শক্তি, যা অব্যাহত রাখা জরুরি।

বিগত দিনের আন্দোলন ও নিপীড়নের কথা স্মরণ করে রিজভী বলেন, ফ্যাসিবাদের পতন ও গণতন্ত্রের বিজয়কে আমাদের আরও নিশ্চিত করতে হবে। সারাদেশে নারী নেত্রীরা গত ১৬-১৭ বছর ধরে নিদারুণ দুঃখ-কষ্ট, মিথ্যা মামলা ও কারাবরণ সহ্য করেও আন্দোলন চালিয়ে গেছেন। এ সময় তিনি মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ উপস্থিত নেত্রীদের অবদানের কথা বিশেষভাবে তুলে ধরেন।

উল্লেখ্য, গত বুধবার নির্বাচন কমিশন (ইসি) সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী, আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। জাতীয় সংসদের মোট ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে বিএনপি জোটের জন্য ৩৬টি, জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন বরাদ্দ রয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে নয়াপল্টনে দলীয় নেতাকর্মী ও মনোনয়ন প্রত্যাশী নারী নেত্রীদের ভিড় লক্ষ করা গেছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad