হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ১
Led Bottom Ad

হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ১

নিজস্ব প্রতিনিধি, বাহুবল

২০/০৭/২০২৫ ১৭:১৪:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বাহুবলে ট্রেনে কাটা পড়ে ছেরাগ আলী (৭০) নামের এক শ্রবণপ্রতিবন্ধী নিহত হয়েছেন। রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ৯ টায় উপজেলার মিরপুর ইউনিয়নের কালুটুলা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি কালুটুলা গ্রামের বাসিন্দা।


স্থানীয় ইউপি সদস্য দরবেশ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কানে কম শুনা ছেরাগ আলী বৃষ্টির সময় মাছ ধরতে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে তারা রেলওয়ে পুলিশকে খবর দেন।


শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ সাজিদুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad