মিয়ানমারে জেনারেল মিন অং লাইং প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হচ্ছেন আজ
Led Bottom Ad

মিয়ানমারে জেনারেল মিন অং লাইং প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হচ্ছেন আজ

প্রথম ডেস্ক

০৩/০৪/২০২৬ ১০:০৯:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মিয়ানমারে অং সান সূচির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক অভ্যুত্থানের দীর্ঘ পাঁচ বছর পর আজ দেশটির নবনির্বাচিত সংসদ জেনারেল মিন অং লাইংকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে বেছে নিতে যাচ্ছে।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখলের মাত্র সাত দিনের মাথায় এক বছরের মধ্যে বেসামরিক শাসনে ফেরার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা পূর্ণ করতে শেষ পর্যন্ত পাঁচ বছর সময় নিলেন এই জান্তা প্রধান। আজ প্রেসিডেন্ট পদে বসার সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে তিনি ইতিপূর্বেই সশস্ত্র বাহিনীর প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন।

তবে বিশ্লেষকরা এই পরিবর্তনকে কেবল ‘নামমাত্র বেসামরিক শাসন’ হিসেবেই দেখছেন। কারণ, অভ্যুত্থানের পর প্রথমবারের মতো বসা এই সংসদের এক-চতুর্থাংশ আসন আগে থেকেই সামরিক বাহিনীর জন্য সংরক্ষিত এবং নির্বাচনের আগে জান্তার নিজস্ব দল ইউএসডিপি তাদের অনুকূল পরিবেশে অবশিষ্ট আসনের প্রায় ৮০ শতাংশ দখল করে নেওয়ায় আজকের এই ফলাফল মূলত আগে থেকেই নির্ধারিত ছিল।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই প্রক্রিয়াটি আসলে কোনো প্রতিযোগিতামূলক নির্বাচন নয়, বরং মিন অং লাইংয়ের ক্ষমতার এক ধরণের ‘অভিষেক’ মাত্র এবং নতুন সরকার গঠিত হলেও সেখানে সামরিক কর্মকর্তাদের একচ্ছত্র প্রাধান্য থাকার পূর্ণ সম্ভাবনা রয়েছে। এর ফলে মিয়ানমারের প্রকৃত গণতন্ত্রে ফেরার স্বপ্ন এখনো সুদূরপরাহত বলেই ধারণা করা হচ্ছে।

সূত্র : বিবিসি বাংলা


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad