শাবিপ্রবির দুই আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ
Led Bottom Ad

শাবিপ্রবির দুই আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ

শাবিপ্রবি প্রতিনিধি

৩০/০৩/২০২৬ ১০:০৯:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গুরুত্বপূর্ণ দুটি আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশের মাধ্যমে ছেলেদের বিজয়-২৪ হল ও সৈয়দ মুজতবা আলী হলে এই পরিবর্তন আনা হয়। আদেশে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিমকে সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট পদ থেকে এবং পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. জামাল উদ্দীনকে বিজয়-২৪ হলের প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই আদেশে শূন্য হওয়া পদগুলোতে নতুন দায়িত্ব অর্পণ করা হয়েছে। সৈয়দ মুজতবা আলী হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী। অন্যদিকে, বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. খালিদুর রহমান।

প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি ও হলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় এই পরিবর্তন আনা হয়েছে। নবনিযুক্ত প্রভোস্টরা দ্রুতই তাঁদের দায়িত্বভার গ্রহণ করবেন বলে রেজিস্ট্রার দপ্তর নিশ্চিত করেছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad