সিলেটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত
Led Bottom Ad

সিলেটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

২৩/০৫/২০২৫ ১২:২২:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিয়ানীবাজারে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মো.সায়েম আহমদ (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২মে) দুপুর ১২টার দিকে সিলেট-বিয়ানীবাজার সড়কের শেওলা সেতু সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সায়েম বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রায়খাইল গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২২ মে) বেলা ১২টার দিকে সিলেট-বিয়ানীবাজার সড়কের শেওলা সেতু সংলগ্ন এলাকায় চলন্ত ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই সায়েম আহমদ নামের মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। বিয়ানীবাজার থানাপুলিশ জানায়, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয় নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডেস্ক রিপোর্ট

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad