একটি চক্র দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্ত করছে
Led Bottom Ad

সিলেট সদর মহিলা দলের কর্মীসভা

একটি চক্র দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্ত করছে

প্রথম ডেস্ক

১৪/০৭/২০২৫ ১৯:২০:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট সদর উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলনে বক্তারা বলেছেন, দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন হয়েছে। এর মধ্য দিয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে বটে তবে এখনও দেশে স্থিতিশীল পরিবেশ বিরাজ করে নি। একটি চক্র দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বারবার বাঁধাগ্রস্ত করছে। তারা চায়না দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির মাধ্যমে দেশ পরিচালিত হউক, মানুষ ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করুক, জনপ্রতির মাধ্যমে রাষ্ট্র সুশৃঙ্খল ভাবে পরিচালিত হউক। তারা দেশের কিছু বিচ্ছিন্ন ঘটনা নিয়ে এখন বিএনপি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে টার্গেট করে অপপ্রচার ও ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু দেশের সাধারণ মানুষ এই ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক রয়েছে। তাদের কোন ষড়যন্ত্রই সফল হবে না ইনশাআল্লাহ। সোমবার (১৪ জুলাই) সিলেট সদর উপজেলা বিএনপির কর্মী সম্মেলনে বক্তারা একথা বলেন। 



উপজেলার শিবের বাজার এলাকায় খাজা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্না। সভা সঞ্চালনা করেন মহিলা দল নেত্রী জলি পুরকায়স্থ।


কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি আজির উদ্দিন চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা রফিকুল ইসলাম, সিলেট জেলা মহিলা দলের সহ সভাপতি ফেরদৌসি ইকবাল, সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হাটখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর আলী।


কর্মীসভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- হাটখোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, বিএনপি নেতা জয়নাল আবেদীন, তাজুল ইসলাম, সাহাব উদ্দিন, আক্রম আলী, মোজাহিদুল ইসলাম, মোহাম্মদ আলী হিরা, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক দুলাল রেজা, হাটখোলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল কাইয়ুম, জেলা মহিলা দল নেত্রী জান্নাত জামান চৌধুরী ও বিলকিস আক্তার, সিলেট সদর উপজেলা মহিলা দল নেত্রী মোছা. রোমানা বেগম, মোছা. ফরিদা ইয়াসমিন, মোছা. রুশনা বেগম, মিলিয়া বেগম, সায়রা বেগম, মনোয়ারা বেগম, মোছা. আফিয়া বেগম, মোছা. নুরজাহান বেগম, মোছা. রাজনা বেগম, সুনারা বেগম প্রমূখ।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad