বিশ্বনাথে এনসিপির সমন্বয় কমিটি থেকে ৩ জনের পদত্যাগ
Led Bottom Ad

বিশ্বনাথে এনসিপির সমন্বয় কমিটি থেকে ৩ জনের পদত্যাগ

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

১৪/০৭/২০২৫ ১৭:২২:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেটের বিশ্বনাথ উপজেলা সমন্বয় কমিটি থেকে তিনজন পদত্যাগ করেছেন। রোববার (১৩ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে এই ঘোষণা নিশ্চিত করা হয়। পদত্যাগকারীরা হলেন- যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিন, সদস্য ধনঞ্জয় বৈদ্য ও শাহেদ আহম্মেদ।


জানা গেছে, শনিবার এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত ১৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন পায়। কমিটির তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কমিটির সদস্যদের নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপর রোববার রাত সাড়ে ১১টায় নিজের ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করেন যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিন।


তিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘বিশ্বনাথ উপজেলার এনসিপির নবগঠিত কমিটি গঠন করা হয়েছে এবং আমাকে পদে রাখা হয়েছে। ওই কমিটির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি ওই যুগ্ম-সমন্বয়ককারী পদ থেকে পদত্যাগ করলাম। বিনীত রুহুল আমিন।’


এর কিছুক্ষণ পর পদত্যাগের একই পোস্ট দেন সদস্য শাহেদ আহম্মেদ। পাশাপাশি সোমবার দুপুরে পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেন সদস্য ধনঞ্জয় বৈদ্য।


এর আগে শনিবার (১২ জুলাই) এনসিপির ১৭ সদস্য বিশিষ্ট বিশ্বনাথ উপজেলা সমন্বয় কমিটি প্রকাশ হয়। দায়িত্বপ্রাপ্তরা হলেন- উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী ডা. সুলেমান খান, যুগ্ম সমন্বয়কারী এম খলিলুল্লাহ, রুহুল আমিন, জামাল খান। সদস্য কালা মিয়া, ধনঞ্জয় বৈদ্য, খাইরুল ইসলাম, শোয়েব মিয়া, রেজাউল ইসলাম ফাহিম, শাহেদ আহম্মেদ, আবু তাহের, কামাল উদ্দিন, শামীম উদ্দিন, মোহাম্মদ হিরণ মিয়া, এজাজ আলী জাবেদ, মিজানুর রহমান, আশিকুর রহমান।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad