জবাবে যা বললেন জলি পুরকায়স্থ
Led Bottom Ad

দলের নাম ভাঙ্গিয়ে কর্মী সম্মেলন

জবাবে যা বললেন জলি পুরকায়স্থ

প্রথম সিলেট প্রতিবেদন

১৪/০৭/২০২৫ ০০:৩৯:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট সদর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের এক কর্মী সম্মেলন ঘিরে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। আজ ১৪ জুলাই সোমবার বিকাল ৪ টায় সদর উপজেলার শিবের বাজারে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে সম্মেলনের বিষয়ে কোন তথ্য নেই জেলা মহিলা দলে।  কারা এর আয়োজক-এই বিষয়েও নেই সুনির্দিষ্ট কোন তথ্য। এব্যাপারে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেমের কাছেও কোন তথ্য নেই। তিনি বলেন, কোন কর্মী সম্মেলনের জন্য আমাকে দাওয়াত কিংবা অবগত করা হয় নি। 


সদর উপজেলার কর্মী সম্মেলনের বিষয়টি জানেন না সিলেট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম। তিনি ‘প্রথম সিলেট’ কে বলেন, জলি পুরকায়স্থ নামের নব্য মহিলা দল কর্মী বলে পরিচয় দেওয়া মহিলা আমাকে ব্যক্তিগত ভাবে এই প্রোগ্রামের বিষয়টি ম্যাসেজ দিয়ে অবগত করে উপস্থিত থাকার অনুরোধ জানান। আমি এ ঘটনায় বিস্মিত ও হতবাক হয়েছি। কারণ, সিলেট সদর উপজেলায় কোন কমিটি ঘোষণা করা হয়নি। তাছাড়া সদরে কমিটি গঠন এখনও প্রক্রিয়াধীন। 


তিনি বলেন,জলি পুরকায়স্থ নামের কথিত মহিলা দলের পরিচয় দানকারী প্রকৃতপক্ষে একজন আওয়ামী সদস্য। ৫ আগষ্টের পরিবর্তিত পরিস্থিতিতে তিনি খোলস পাল্টিয়ে নিজেকে জাতীয়তাবাদী রাজনীতির অনুসারী কিংবা কর্মী বলে পরিচয় দিয়ে যাচ্ছেন। সুতরাং জেলা কমিটির পক্ষ থেকে বিষয়টি সবার দৃষ্টিতে এনে সোমবারের প্রোগ্রামটি ভুয়া বলে অবস্থান স্পষ্ট করলাম। 


কর্মী সম্মেলনের আয়োজকদের মধ্যে রয়েছেন জলি পুরকায়স্থ নামের একজন কর্মীর নাম। এ বিষয়ে জলি পুরকায়স্থ জানান, মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস সিলেট সফরকালে সদর উপজেলা কর্মী সম্মেলন আয়োজনের নির্দেশ দেন। জেলা ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না ও সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুমও এ বিষয়ে অবগত। তিনি বলেন, আজকের কর্মী সম্মেলন বিষয়ে জেলা সাধারণ সম্পাদক কে বারবার কল দিলেও তিনি কল রিসিভ করেন নি। ফলে ভারপ্রাপ্ত সভাপতির নির্দেশক্রমে সদর উপজেলায় এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ অতিথি হিসেবে যোগদান করবেন। 


তিনি দলের সদস্যপদ কবে গ্রহণ করেছেন-এমন প্রশ্নের জবাবে বলেন, আমি দীর্ঘদিন থেকে মহিলা দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। জেলা সাধারণ সম্পাদকের সাথে একযোগে আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছি। জেলা ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই বিষয়টি সম্পর্কে অবগত।  


এদিকে জলি পুরকায়স্থের অভিযোগের প্রেক্ষিতে ফাহিমা আহাদ কুমকুম জানান, কেউ সদস্যপদ গ্রহণ করলে জেলা কমিটির দপ্তরে নাম থাকতে হবে। জলি পুরকায়স্থ নামে জাতীয়তাবাদী মহিলা দলের কোন কর্মী নেই বলে তিনি জানান। 

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad