ওসমানীনগরে বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ
Led Bottom Ad

এলজিইডির গাফিলতি

ওসমানীনগরে বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

১৩/০৭/২০২৫ ২৩:৩৫:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট-ঢাকা মহাসড়কের সংযোগস্থলে অবস্থিত ওসমানীনগরের গুরুত্বপূর্ণ সড়ক গোয়ালাবাজার-খাদিমপুর-রাস্তটি। যে রাস্তা ব্যবহার করেন তের হাতি, -বড় ইসবপুর-লামা ইসবপুর-খুজগিপুর-উমরপুর কঠালপুরের হাজরো মানুষ। কিন্তু বর্তমানে সড়কটি চরম বেহাল অবস্থায় রয়েছে। সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-র অধীনে থাকলেও, দীর্ঘ এক বছরেও সংস্কার কাজ শুরু হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।


প্রতিদিন শত শত স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষ ও রোগী এই রাস্তায় চলাচল করে। বর্ষাকালে কাদায় একাকার, আর শুষ্ক মৌসুমে ধুলার ঝড়ে হাঁসফাঁস করতে হয় সবাইকে। যানবাহনের নাট-বল্টু খুলে পড়ে, রোগীবাহী গাড়ি পড়ছে দুর্ঘটনার ঝুঁকিতে।


স্থানীয় বাসিন্দা আব্দুল করিম ও আংগুর আলী, জুমন মিয়া,  বলেন,> “বর্ষায় কাদায় আটকে পড়ি, শুষ্ক মৌসুমে ধুলার ঝড়। আমরা কোথায় যাব? বছরের পর বছর ধরে একে তো সংস্কার হয় না, তার উপর দায়িত্বপ্রাপ্তদের কোনো খবরই নেই।”


এ বিষয়ে ওসমানীনগর উপজেলা এলজিইডি প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন,> “রাস্তাটির টেন্ডার হয়েছে। ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু হবে।”

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad