ব্যাপক অনিয়ম > সিলেট রেলস্টেশনে দুদকের অভিযান
টিকিট কালোবাজারি, টেন্ডারবিহীন রেলওয়ে বিভাগের পুরাতন রড বিক্রিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সিলেট রেলস্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৮ মে) দুপুরে দুদক সিলেট অঞ্চলের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন ও সিলেট কার্যালয়ের সহকারি পরিচালক জুয়েল মজুমদারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে রেলওয়ে স্টেশনের নির্মাণ কাজের অনিয়মের সঙ্গে জড়িত কয়েকজনকে চিহ্নিত করেছে দুদকের অভিযানিক দল। একই সঙ্গে নকশা ছাড়া নতুন প্ল্যাটফরম নির্মাণ, নির্মাণকাজে নিম্নমানের সরঞ্জাম ব্যবহারেরও সত্যতাও পান তারা।
এ ছাড়া রেলওয়ে প্রকৌশল বিভাগের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে টেন্ডার ছাড়া রেলওয়ে বিভাগের সাড়ে ৩ টন পুরাতন রড বিক্রি করে প্রায় এক লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগেরও প্রাথমিক সত্যতাও পাওয়া গেছে।
অভিযান শেষে দুদক সিলেট অঞ্চলের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন ও সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার বলেন, ‘সিলেট রেলওয়ে স্টেশনে অনিয়মের শেষ নেই। স্টেশনের দুই কোটি টাকার উন্নয়নে নকশা ছাড়া নতুন প্লাটফরম নির্মাণ ও কাজে নিম্নমানের সরঞ্জাম ব্যবহার, টিকিট কালোবাজারিতে রেলওয়ে স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীরা জড়িত থাকার সত্যতা পেয়েছি। এর সঙ্গে জড়িত দুজনকে চিহ্নিত করা হয়েছে।
’
এ সব ঘটনার অধিকতর তদন্তের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক আওতায় আনার ব্যবস্থা করা হবে বলেও জানান তারা।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: