কুমকুম বললেন ভুয়া
সিলেট সদর উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলন নিয়ে ধুম্রজাল
সিলেট সদর উপজেলায় জাতীয়তাবাদী মহিলা দলের কোন কমিটি না থাকলেও সোমবার (১৪ জুলাই) শিবের বাজারে বিকাল ৪ টায় এক কর্মী সম্মেলনের আহবান করা হয়েছে। এই সম্মেলনের ব্যাপারে জানেন না সিলেট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম। ফলে কর্মী সম্মেলন আয়োজনকে কেন্দ্র করে দলীয় ভাবমুর্তি বিনষ্টের অপতৎপরতা চলছে বলে মন্তব্য করেন তিনি।
এ ব্যাপারে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম ‘প্রথম সিলেট’ কে বলেন, জলি পুরকায়স্থ নামের নব্য মহিলা দল কর্মী বলে পরিচয় দেওয়া মহিলা আমাকে ব্যক্তিগত ভাবে এই প্রোগ্রামের বিষয়টি ম্যাসেজ দিয়ে অবগত করে উপস্থিত থাকার অনুরোধ জানান। আমি এ ঘটনায় বিস্মত ও হতবাক হয়েছি। কারণ, সিলেট সদর উপজেলায় কোন কমিটি ঘোষণা করা হয়নি। তাছাড়া সদরে কমিটি গঠন প্রক্রিয়া এখনও প্রক্রিয়াধীন। তাছাড়া, জলি পুরকায়স্থ নামের কথিত মহিলা দলের পরিচয় দানকারী প্রকৃতপক্ষে একজন আওয়ামী সদস্য। ৫ আগষ্টের পরিবর্তিত পরিস্থিতিতে তিনি খোলস পাল্টিয়ে নিজেকে জাতীয়তাবাদী রাজনীতির অনুসারী কিংবা কর্মী বলে পরিচয় দিয়ে যাচ্ছেন। সুতরাং জেলা কমিটির পক্ষ থেকে বিষয়টি সবার দৃষ্টিতে এনে সোমবারে প্রোগ্রামটি ভুয়া বলে আমাদের অবস্থান স্পষ্ট করলাম।
কুমুুকুম আরও বলেন. বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কোন সুযোগ সন্ধানীদের স্থান নেই। এই দলের একটি গণতান্ত্রিক শিষ্টাচার রয়েছে। সুতরাং কেউ সেটি লংঘন করার চেষ্টা করলে যথাসময়ে সমুচিত জবাব দেওয়া হবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।
এদিকে কর্মী সম্মেলনের বিষয়টি জানেন না সদর উপজেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জানান, শাখার সভাপতি হিসেবে আমি নিশ্চয় অবগত থাকতাম। তিনি বলেন, নিশ্চয়ই এর পিছনে কোন অপশক্তির মদদ রয়েছে, যা দলীয় ভাব-মুর্তি বিনষ্টে কাজ করছে। তিনি দলের সকলকে ভুয়া এই সম্মেলন পরিহার করার আহবান জানান।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: