এবার শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু
Led Bottom Ad

এবার শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রথম ডেস্ক

১৩/০৭/২০২৫ ১৭:১৩:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্যাপটিক ট্যাংকের বিষক্রিয়ার ৪ জনের মৃত্যুর ৩ দিন পর এবার শায়েস্তাগঞ্জে একই ঘটনায় ২ জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভবন নির্মাণের ঠিকাদার মোবাশ্বির মিয়া আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।  শনিবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।


নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের মানিক মিয়া (৫৫) ও বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের রফিকুল ইসলাম (৩০)। 


স্থানীয় সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের খন্দকার আনোয়ার হোসেন পৌরসভার সাবাসপুর গ্রামে জমি ক্রয় করে বহুতল ভবনের নির্মাণ কাজ করছেন। ঘটনার দিন উল্লেখিত দুই শ্রমিক ট্যাংকের ভিতরে সাটারিং খোলার জন্য নিচে নামেন। তবে, তারা বুঝতে পারেননি ভেতরে কী ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। বিষাক্ত গ্যাসে ধাপে ধাপে দুইজনই অচেতন হয়ে পড়েন। এক সময় সেপটিক ট্যাংকে দুইজনেরই মৃত্যু হয়। 


এ ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘন্টাখানের চেষ্টায় দুই মৃতদেহ উদ্ধার করেন। 


শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুইজন নির্মাণ শ্রমিক নির্মানাধীন ট্যাংকের নিচে নামেন সাটারিং খোলার জন্য। বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তারা মারা যান।


এর আগে ৯ জুলাই দিবাগত রাতে শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় ৪ তরুণের মৃত্যু হয়েছে। 

নিহতরা হলেন- রানা নায়ক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। এরা সবাই শ্রীমঙ্গল হরিণছড়া চা বাগানের চা শ্রমিকের সন্তান।


নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad