সিলেটে দোকান কর্মচারীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা
Led Bottom Ad

সিলেটে দোকান কর্মচারীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা

প্রথম সিলেট প্রতিবেদন

১৩/০৭/২০২৫ ১৬:৪৭:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে এক দোকান কর্মচারীকে ছুড়িকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) সকালে সিলেট নগরের কাজিরবাজার মাছ বাজারের পাশে একটি চা দোকানে এ ঘটনা ঘটে। নিহতের নাম রুমন আহমদ (২৬)। সে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর বাজার এলাকার বাসিন্দা মৃত তকলিছ আলীর ছেলে। 


প্রত্যক্ষদর্শীর বিবরণ মতে,রবিবার সকালে অজ্ঞাত এক কাস্টমার ঘটনাস্থল কাজিরবাজারে নিরু বাবুর দোকানে আসেন চা পান করতে। চা দিতে দেরি হওয়ায় ওই কাস্টমারের সঙ্গে চা দোকান কর্মচারী রুমনের তর্কাতর্কি হয়। দোকান মালিক ও আশপাশের লোকজন মিলে তাদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কিছুক্ষণ পর সেই কাস্টমার আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে দোকানে ফিরে এসে রুমনের ওপর অতর্কিত হামলা চালান।


এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা। আহত অবস্থায় রুমনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, চা দেওয়া নিয়ে বাগবিতণ্ডার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে।


সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।’

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad