হিলসিটি ইউকে সভাপতির সম্মানে ওসমানীনগরে সংবর্ধনা
হিলসিটি যুক্তরাজ্য শাখার সভাপতি জনাব ইউসুফ আলী আনছার সাহেবের সম্মানে ওসমানীনগরে এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক মেম্বার জনাব সায়েস্তা মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিক জনাব মোহাম্মদ গয়াছ মিয়া।
এছাড়া অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও প্রবাসী অঙ্গনের নেতৃবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অতিথিরা তাদের বক্তব্যে ইউসুফ আলী আনছারের সমাজসেবামূলক কর্মকাণ্ড, নেতৃত্বের বলিষ্ঠতা এবং প্রবাসে বাংলাদেশের সুনাম রক্ষায় তার নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে উপস্থিত সকলকে আপ্যায়ন করা হয়।
জনাব ইউসুফ আলী আনছার তার বক্তব্যে সংবর্ধনার জন্য আয়োজক ও আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, "প্রবাসে থাকলেও মন পড়ে থাকে দেশের মাটিতে। দেশের উন্নয়ন ও মানবিক সেবার কাজে নিজেকে আরও বেশি সম্পৃক্ত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ ইয়াওর আলী সাধারণ সম্পাদক ওয়ার্ড বি এন পি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উসমান পুর ইউনিয়ন বি এন পির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সাহেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানী নগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ গয়াছ মিয়া।
সজল আহমদ
মন্তব্য করুন: