তৃণমূলে সংগঠনকে মজবুত করার আহবান : মাওলানা জয়নুল
Led Bottom Ad

জকিগঞ্জে ইসলামী আন্দোলনের সভা

তৃণমূলে সংগঠনকে মজবুত করার আহবান : মাওলানা জয়নুল

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

১১/০৭/২০২৫ ২১:২৯:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক সভা শুক্রবার (১১ জুলাই) অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি হেকিম মো. শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আবু সুফিয়ান ফরিদীর পরিচালনায় দলীয় কার্যালয়ে নিয়মিত মাসিক বৈঠক ও আলোচনা সভায় জেলা শাখার স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং জকিগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম কেন্দ্রীয় সার্কুলার পেশ করেন এবং তা বাস্তবায়নে উপস্থিত সবাইকে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান।


এ সময় তিনি বলেন দ্রুত সময়ের মধ্যে জকিগঞ্জ উপজেলার সকল ওয়ার্ড শাখা পূণর্গঠন করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে মজবুত করতে হবে। 


সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট জেলার প্রশিক্ষণ সম্পাদক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি জিয়াউর রহমান চৌধুরী, আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মন্নান, অফিস সম্পাদক মাওলানা আব্দুল খালিক, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ইজ্জাদ, সহ দপ্তর সম্পাদক মাওলানা জামিল আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মাওলানা নেজাম উদ্দিন, উপজেলা সদস্য হাফিজ মাওঃ ইউসুফ আলী, মাওলানা সিরাজ উদ্দিন,  মাওলানা বদরুল হক, হুসাইন আহমদ, জুবায়ের আহমদ, প্রমূখ।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad