সিলেট-১ আসন
‘যদি’ ‘তবে’ দিয়েই নির্বাচনী মাঠে নামলেন আরিফুল হক
শুক্রবার (১১ জুলাই) একটি মসজিদে জুম্মাহর নামাজ আদায় শেষে সিলেট-১ আসনে নিজের প্রার্থীতা ঘোষণা করলেন সিলেটের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা আরিফুল হক চৌধুরী। সেখানে নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে সকলের উদ্দেশ্যে কথা বলতে গিয়ে এই ঘোষণা দেন। তবে সেখানে তিনি আবারও ‘যদি’ এবং ‘তবে’ শব্দটিকে জিইয়ে রেখেছেন। তিনি বলেন, ‘আমরা চাই মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান প্রার্থী হবেন। তবে যদি তিনি প্রার্থী না হন, ইনশাল্লাহ সিলেটের মানুষকে সাথে নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি প্রার্থীতা ঘোষণা করলাম এবং আজ থেকে তা অনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো।
তিনি বাদ জুমা সিলেট নগরীর বন্দরবাজারের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এভাবেই নিজের প্রচারণা শুরু করেন।
সাংবাদিকদের আরিফুল হক চৌধুরী বলেন, ‘সামনে নির্বাচন। এ নির্বাচনের জন্য আমি সবার কাছে দোয়া চেয়েছি। বিশেষ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সিলেট ডিভিশনের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে উনাকে চাই। তিনি যদি এ আসনে আসেন, তাহলে আমরা নগরবাসী তথা পুরো বিভাগের মানুষ অত্যন্ত আনন্দিত হব। আর উনি যদি কোনো কারণে আসতে না পারেন, তাহলে আমি দোয়া চাই।’
এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় এক নেতা ( সিলেট) নাম না প্রকাশের শর্তে বলেন, যে কেউ প্রচারণা করতেই পারে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানও নেতাকর্মীদের ভোটের প্রস্তুতি নিতে বলেছেন। সিলেট-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আরো রয়েছেন। তবে দল এখনই কারো ব্যাপারে চূড়ান্ত সিদ্বান্ত গ্রহণ করে নি। তিনি বলেন, প্রচারণা যেন দলীয় বিভাজন সৃষ্টি করতে না পারে, সেদিকে কেন্দ্রর সজাগ দৃষ্টি রয়েছে।
এ ব্যাপারে সিলেট-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী চেয়ারপার্সনের আরেক উপদেষ্ঠা খন্দকার আবদুল মুক্তাদিরের মন্তব্য জানতে চাইলে তিনি ‘প্রথম সিলেট’ কে বলেন, ‘আমি জালালাবাদ এলাকায় গণসংযোগে আছি, পরে কথা বলবো’।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: