ক্যান্সার আক্রান্ত সিএনজি চালক হেলাল মিয়া
Led Bottom Ad

সহযোগীতার আহবান

ক্যান্সার আক্রান্ত সিএনজি চালক হেলাল মিয়া

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

১১/০৭/২০২৫ ১৭:১৪:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জীবীকার তাগিদে টানা ১৬ বছর চালিয়েছেন সিএনজি চালিত অটোরিক্সা। যার মাধ্যমে একাই সামলিয়েছেন পুরো পরিবার। এখন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। মরণঘাতি ক্যান্সার সিএনজি চালক হেলাল মিয়ার শরীরে এখন বাসা বেঁধেছে। ফলে তিনি এখন লড়ছেন ক্যান্সারের সাথে। ব্যয়বহুল এই চিকিৎসা সামাল দেওয়ার ক্ষমতা নেই হেলাল মিয়ার। তাহলে এখানেই কি থেমে যাবে হেলাল মিয়ার চলার পথ ? আমরা বিশ্বাস করি মানুষের পাশেই মানুষ দাঁড়ায়। মানুষের ভালোবাসায় জয় করা সম্ভব পৃথিবী। সেই ভালোবাসার টান থেকে হেলাল মিয়ার মা- হাত তোলে সহযোগীতা চাইছেন সমাজের বিত্তবানদের কাছে। হেলাল মিয়া সিলেটের ওসমানীনগর উপজেলার বড় ইসবপুর গ্রামের সন্তান।  


চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর টাকা—যা হেলাল মিয়ার দরিদ্র পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। তার বাবা মৃত কালা মিয়া ছিলেন দিনমজুর। মা মনোওয়ারা বেগম এখন শুধু কাঁদেন, দোয়া করেন আর মানুষজনের দিকে চেয়ে থাকেন একটু সাহায্যের আশায়। হেলালের বড় ভাই বেলাল মিয়া গত দেড় বছর ধরে ভাইকে বাঁচাতে দিনরাত ছুটছেন, কিন্তু ক্যান্সারের চিকিৎসা এত ব্যয়বহুল যে, গ্রামের মানুষের সহযোগিতা ও কিছু শুভাকাঙ্ক্ষীর সহায়তা সত্ত্বেও খরচের অনেকটাই বাকি রয়ে গেছে।

একদিকে সময় শেষ হয়ে যাচ্ছে, অন্যদিকে চিকিৎসা থেমে যাচ্ছে টাকার অভাবে। হেলাল এখন একমাত্র ভরসা করে আছেন  হৃদয়বান মানুষের দিকে। সকলের ছোট একটি সহায়তা দিতে পারে হেলালের জীবনকে নতুন করে ফিরে পাওয়ার সুযোগ।

যোগাযোগ ও  বিকাশ (পার্সোনাল): ‪+8801735-550653‬


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad