গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি
Led Bottom Ad

গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি

ঢাকা অফিস

২৪/০১/২০২৬ ১১:০৪:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​আসন্ন গণভোটের প্রচারণাকে বেগবান করতে দেশের ২৩৮টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়।

​সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এসময় তিনি গণভোট নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং অপপ্রচার রোধে দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

​আসিফ মাহমুদ বলেন, "দেশের ২৭০টি আসনে যেখানে আমাদের নির্বাচনের প্রার্থী নেই, সেখানে আমরা গণভোটের জন্য আলাদা প্রার্থী ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি। এরই অংশ হিসেবে আজ ২৩৮ জন প্রার্থীর নাম প্রকাশ করা হলো। আমাদের লক্ষ্য হলো গণভোটের বার্তা এবং এর গুরুত্ব প্রতিটি গ্রাম ও অলিগলিতে পৌঁছে দেওয়া।"

​মাঠ পর্যায়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবের বিষয়ে সতর্ক করে সাবেক এই উপদেষ্টা বলেন, "গণভোট নিয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। বিশেষ করে 'বিসমিল্লাহ' থাকবে না—এ জাতীয় ভিত্তিহীন গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। আমাদের প্রার্থীরা মাঠে থেকে এসব গুজব প্রতিহত করবেন এবং ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করতে কাজ করবেন।"

​সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনী প্রচারণা ও গণভোটের জন্য এনসিপি দুটি আলাদা ‘থিম সং’ তৈরি করেছে। আগামীকাল শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে এই গানগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

​আসিফ মাহমুদ বলেন, "বাংলাদেশের সব শ্রেণির মানুষকে রিপ্রেজেন্ট করে—কৃষক, শ্রমিক ও ছাত্রসহ সবার অংশগ্রহণে এই থিম সং তৈরি করা হয়েছে। দেশের মানুষের প্রতি আহ্বান থাকবে আপনারা টিএসসিতে উপস্থিত হয়ে আমাদের এই অগ্রযাত্রায় শামিল হোন।"

​সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। প্রার্থীরা নাম ঘোষণার পর থেকেই নিজ নিজ এলাকায় সাংগঠনিক কার্যক্রম ও প্রচারণায় অংশ নেবেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad