ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিলোমিটার যানজট
Led Bottom Ad

ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

প্রথম ডেস্ক

১১/০৭/২০২৫ ১৩:৩৮:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ঢাকা-সিলেট মহাসড়কের কিশোরগঞ্জের ভৈরবের বিভিন্ন এলাকায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।


শুক্রবার (১১ জুলাই) ভোর থেকে সকাল সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নরসিংদীর রায়পুরা থানার বারৈচা থেকে ভৈরবের জগন্নাথপুর পর্যন্ত এলাকায় থেমে থেমে গাড়ি চলছে।


জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০ দশমিক ৫৮ কিলোমিটার মহাসড়ক উন্নীতকরণ কাজ চলছে। এ কাজ ২০১৭ সাল থেকে শুরু হলেও ধীরগতিতে চলছে। ৫ আগস্টের পর প্রায় তিন মাস বন্ধ ছিল কাজ। পরে সেটি শুরু হলেও ধীরগতি। এ কারণে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোল চত্বর সংলগ্ন সড়কে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন ধীরগতিতে চালাতে হয়। এতে প্রতিদিন সেখানে যানজট লেগে থাকে।


ফলে আশুগঞ্জ ছাড়িয়ে এ দীর্ঘ যানবাহনের সারি সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু পার হয়ে ভৈরব দুর্জয় মোড় বাসস্ট্যান্ড এলাকা পর্যন্ত যানজট সৃষ্টি হয়। এমন কী এ যানজটের কারণে পাশের নরসিংদীর বারৈচা বাসস্ট্যান্ড এলাকায়ও যানজট বাঁধে।


এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ওসি মোহাম্মদ সাহবুর রহমান জানান, টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড থেকে আশুগঞ্জ গোল চত্বর পর্যন্ত ভাঙ্গা রাস্তার কারণে যানজট সৃষ্টি হয়েছে। এদিকে কিছু লোকাল ছোট বড় যানবাহনগুলো কোনো নিয়ম মানছে না। আখাউড়া থেকে আশুগঞ্জ পর্যন্ত চার লেন প্রকল্পের কাজ দ্রুত শেষ না হলে এ যানজটের সমাধান হবে না।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad