২৬৮ আসনে একক প্রার্থী
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য ছাড়ার ঘোষণা ইসলামী আন্দোলনের
জামায়াতে ইসলামীসহ ১১ দলের গঠিত নির্বাচনি ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে দলটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত জানিয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
তিনি জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরুতে ২৭০টি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করেছিল। এর মধ্যে দুটি আসনে প্রার্থিতা বাতিল হওয়ায় বর্তমানে ২৬৮ জন প্রার্থী নির্বাচনি মাঠে সক্রিয় রয়েছেন। দলের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে—এই ২৬৮ জন প্রার্থীর কেউই যেন প্রার্থিতা প্রত্যাহার না করেন।
গাজী আতাউর রহমান আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজস্ব রাজনৈতিক আদর্শ ও কর্মসূচির ভিত্তিতে জনগণের কাছে যাবে এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশ নেবে। নির্বাচনি ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের আলোচনার মাধ্যমেই নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এ রহমান
মন্তব্য করুন: