ধর্মঘটের সাথে নেই সিএনজি,অটোটেম্পু, টেক্সী ও টেক্সীকার মালিক সমিতি
Led Bottom Ad

ধর্মঘটের সাথে নেই সিএনজি,অটোটেম্পু, টেক্সী ও টেক্সীকার মালিক সমিতি

প্রথম ডেস্ক

০৭/০৭/২০২৫ ১৯:২৯:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে মঙ্গলবার থেকে আহুত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের সাথে সম্পৃক্ততা নেই সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতির। সোমবার (৭ জুলাই) বিকেলে সিলেট বিআরটিএ অফিসের সামনে রেজি নং চট্ট- ২৭৮৫ এর উদ্যোগে অনুষ্ঠিত সভা থেকে এই ঘোষণা দেওয়া হয়। 


ধর্মঘটের বিষয়ে অবগত নয় উল্লেখ করে বক্তারা সিলেট জেলায় যাত্রীদের সেবা দিতে সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার চালানোর জন্য শ্রমিক নেতৃবৃন্দদের প্রতি আহবান জানান। সভায় নেতৃবৃন্দ বলেন,ধর্মঘটের মধ্যেও সিলেটে প্রতিদিনের মতো যাত্রীদের সেবা দিতে সিলেট জেলায় সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার চলবে।  


সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতির কার্যকরী সভাপতি জামিল আহমেদ লিটন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি হানিফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমদ, সহ সাধারণ সম্পাদক মো. বুলবুল আহমদ, অর্থ সম্পাদক বেলাল আহমদ, সহ অর্থ সম্পাদক মোঃ ইউসুফ আলী, আম্বরখানা উপ শাখার সভাপতি রিপন আহমদ, সাধারণ সম্পাদক বিদ্যুত কান্তি দাশ,  অর্থ সম্পাদক শামীম আহমদ, কদমতলী উপ শাখার সভাপতি নজরুল ইসলাম, সিএনজি মালিক হেলাল আহমদ, আব্দুল কাইয়ুম, বেলাল আহমদ, জামিল আহমদ, কবির আহমদ, বদরুল ইসলাম, চুনু মিয়া, আবু সাঈদ ভুট্টু প্রমুখ। এছাড়াও উপ শাখা কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ মালিকগণ উপস্থিত ছিলেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad