সবুজের ভূ-স্বর্গ পারভীন চৌধুরীর ভালোবাসার ছাদবাগান
ফলে,ফুলে শোভিত এক ছাদবাগান। প্রকৃতির প্রতি ভালোবাসা থাকলেই এমনটি করা সম্ভব। দেখলে মনে হবে বাগান নয়, যেন ভালোবাসার এক সবুজস্বর্গ। স্বর্গের এই রানী হচ্ছেন নুরজাহান পারভীন চৌধুরী। আপন ভালোবাসায় নিজ বাড়ির ছাদেই তিনি গড়ে তোলেছেন ভালোবাসার ছাদবাগান। কী নেই সেই বাগানে ? আছে দেশি-বিদেশি ফলের গাছ, ঔষধি গাছ, শাক সবজি, নানান জাতের লেবু (শাষনি লেবু, টনা লেবু, জামি লেবু) সবুজ কচু, ফেন কচু, কৃষ্ণ কচু, পেপে গাছ , পুদিনাপাতা, রুজট পাতা, ক্ষুদিমানকুনি পাতা, আম, ডালিম, আনারস , কামড়াংঙ্গা, মালটা, কলা, কাঁচা মরিচ, নাগা মরিচ, মেহেদী, তুলসি গাছসহ, নানান জাতের ফুলের গাছ।
নুরজাহান পারভীন চৌধুরী একজন নারী উদ্যোক্তা। স্বামী বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক বিশিষ্ট সংগঠক লেখক জাবেদ আহমদ। পারভীন চৌধুরীর বাবা সিলেট এমসি কলেজের লাইব্রেরিয়ান মরহুম মৌলভী ইছহাক আলী চৌধুরী। ফলে পিতা ও স্বামীর উৎসাহ-উদ্দীপনাকে কাজে লাগিয়ে তিনি নগরীর পূর্ব মিরাবাজার খারপাড়ায় নিজ বাসার ৫তলা ভবনের উপরে রচনা করেছেন প্রকৃতির ভূ-স্বর্গ।
নুরজাহান পারভীন চৌধুরীর এমন উদ্যোগের কথা জানতে চাইলে তিনি বলেন,প্রত্যেক নারীর নিজের একটি বাগান থাকা উচিত। তাতে শারিরীক ও মানসিক ভাবে সুস্থ থাকা যায়। বিশেষ করে নিজের হাতে সবজি করে ফরমালিনমুক্ত সবুজ শাকসবজি শরীরের জন্য উপকারী। সবুজকে ধরে রাখার জন্য নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় আপন বাড়ির ছাদে বাগান তৈরি করতে তিনি আহবান জানান।
সময়ের সাথে এ বাগান এখন আর শৌখিনতায় আটকে নেই। পারিবারিক পুষ্টি চাহিদাপূরণ, বিনোদন এবং পরিবারের সবাইকে নিয়ে অবসর সময় কাটানো ভালোবাসার মিলনমেলায় পরিণত হয়ে গেছে ছাদবাগান। নুরজাহান পারভীন চৌধুরীর পরিস্কার পরিচ্ছন্ন সমৃদ্ধ ভালোবাসার সবুজের সমারোহে ছাদবাগান যে কাউকে মুগ্ধ করবে। পাঁচতলা বাড়ির ছাদবাগানের জন্য ভবনকে সুরক্ষিত করে আধুনিকভাবে পানি নিস্কাশনের ব্যবস্থা রেখেই ক্ষেত্র তৈরি করা হয়েছে। বাগানে রয়েছে, দেশি-বিদেশি ফলের গাছ, ঔষধি গাছ, শাক সবজি, নানান জাতের লেবু (শাষনি লেবু, টনা লেবু, জামি লেবু) সবুজ কচু, ফেন কচু, কৃষ্ণ কচু, পেপে গাছ , পুদিনাপাতা, রুজট পাতা, ক্ষুদিমানকুনি পাতা, আম, ডালিম, আনারস , কামড়াংঙ্গা, মালটা, কলা, কাঁচা মরিচ, নাগা মরিচ, মেহেদী, তুলসি গাছসহ, নানান জাতের ফুলের গাছ।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: