গোয়াইনঘাটে ঘোষগ্রামকে মডেল গ্রামে রূপান্তরের উদ্যোগ
Led Bottom Ad

পথ দেখাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন

গোয়াইনঘাটে ঘোষগ্রামকে মডেল গ্রামে রূপান্তরের উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

০৭/০৭/২০২৫ ১৫:৫১:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

‘আল-ইহসান ওয়েলফেয়ার সোসাইটি’-একটি স্বেচ্ছাসেবী সংগঠন। একটি স্বপ্নের নাম। যে সংগঠন এখন পথ দেখাচ্ছে একতার,কল্যাণের,সমৃদ্ধির আর স্বপ্নের। এরই অংশ হিসেবে সিলেটের গোয়াইনঘাটের একটি গ্রামকে আদর্শ ও মডেল গ্রাম হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সংগঠনটি। গ্রামের বিপর্যস্থ রাস্তার সংস্কার করার মধ্য দিয়ে দুর্ভোগ কমানো হবে মানুষের। তারপরই যাত্রা শুরু। কেউ দিচ্ছেন অর্থ, কেউ দিচ্ছেন শ্রম। সাড়া দিচ্ছেন প্রবাসীরা। আর সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় ঘোষগ্রাম হবে উপজেলার মডেল গ্রাম। গ্রামের ছাত্র, শিক্ষক, প্রবাসীসহ সচেতন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত এই সংগঠনের মূল লক্ষ্য—ঘোষ গ্রামকে একটি আদর্শ ও মডেল গ্রামে রূপান্তরিত করা। যেখানে থাকবে উন্নয়ন, মানবতা ও সচেতনতার ছাপ।


গোয়াইনঘাট উপজেরার ডৌবাড়ী ইউনিয়নের ঘোষগ্রামে গড়ে উঠা স্বপ্নবাহী সংগঠন সম্প্রতি" সংগঠনের সদস্য ও গ্রামের প্রবাসীদের অর্থায়নে শুরু করেছে গ্রামের রাস্তা মেরামতের কাজ। এই দৃশ্য দেখে উৎসাহিত হয়েছেন অনেক গ্রামবাসী। অনেকেই এখন স্বতঃস্ফূর্তভাবে তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন।


সংগঠনটি ইতোমধ্যেই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে  বিভিন্ন সহযোগিতা নিয়ে। ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিক্ষা উন্নয়নের মাধ্যমে গ্রামকে মডেল করা।


সংগঠনের এক সদস্য জানান,“আমরা চাই ঘোষ গ্রাম হোক এমন একটি গ্রাম, যেটা অন্য গ্রামের জন্য অনুকরণীয় হবে। এটা আমাদের ভালোবাসা, দায়িত্ব এবং স্বপ্ন।”


ঘোষ গ্রামে এমন আত্মনিবেদিত সমাজকর্মীদের পদচারণা নিঃসন্দেহে আশার আলো দেখায়—যেখানে একদিন প্রতিটি রাস্তা হবে মজবুত, প্রতিটি হৃদয় হবে মানবিক,এবং প্রতিটি মানুষ হবে শিক্ষিত ও মার্জিত।


সজল আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad