মাধবপুরে ৭ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ
Led Bottom Ad

ধর্ষক আটক

মাধবপুরে ৭ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ

প্রথম ডেস্ক

০৭/০৭/২০২৫ ১৫:১৬:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামের ৭ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একই গ্রামের আনব আলির ছেলে শাহ আলম (৩৭)কে আটক করেছে পুলিশ। কাশিমনগর পুলিশ ফাঁড়ির এস.আই মিজানুর রহমান ধর্ষক শাহ আলমকে রবিবার রাতে আটক করেন। ধর্ষণের শিকার শিশুটি মালঞ্চপুর আমেনা খাতুন নুরানী মহিলা মাদ্রাসার একজন শিক্ষার্থী।


জানা গেছে, শনিবার(৫ জুলাই) দুপুরে মা বাবা বাড়িতে না থাকার সুযোগে লম্পট শাহ আলম শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে জোরপুর্বক ধর্ষণ করে কাউকে কিছু না বলার জন্য হুমকি দিয়ে চলে যায়। পরে মা বাবা বাড়ি ফিরলে শিশুটি ঘটনা খুলে বলে। খবর পেয়ে শনিবার রাতেই কাশিমনগর পুলিশ ফাঁড়ির এস.আই মিজানুর রহমান অভিযান চালিয়ে ধর্ষক শাহ আলমকে আটক করেন।


মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যাহ সত্যতা নিশ্চিত করে জানান ধর্ষণের শিকার শিশুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad