‘মব ও চাপ সৃষ্টি করে বৈধ প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হচ্ছে’
Led Bottom Ad

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার অভিযোগ

‘মব ও চাপ সৃষ্টি করে বৈধ প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হচ্ছে’

প্রথম ডেস্ক

০৪/০১/২০২৬ ১৮:৫৫:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জোর করে এবং মব সৃষ্টি করে বৈধ প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, চাপ তৈরি করে বা মবের মাধ্যমে যদি নির্বাচন কমিশনকে প্রভাবিত করা যায়, তাহলে সে নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান মান্না ঢাকা-১৮ ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে বগুড়া-২ আসনে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রত্যেক স্তরের কর্মকর্তা যদি নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করেন, তাহলেই একটি গুণগত মানসম্পন্ন ও সবার কাছে মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব। অন্যথায় জনগণের দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের কোনো মূল্য থাকে না।

বগুড়ায় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের চিত্র তুলে ধরে মান্না অভিযোগ করেন, সেখানে প্রার্থী বাছাই প্রক্রিয়ায় কার্যত ‘মবোক্রেসি’ দেখা গেছে। তাঁর মনোনয়ন যাচাইয়ের সময় একটি দলের প্রার্থীর পক্ষে বগুড়া জেলার অন্তত ১২ জন আইনজীবী একসঙ্গে উপস্থিত ছিলেন। এদের মধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী ও একজন সহকারী অ্যাটর্নি জেনারেলও ছিলেন। পাশাপাশি ওই দলের বিপুলসংখ্যক কর্মী সেখানে অবস্থান করছিলেন।

তিনি বলেন, “যত জোরে কথা বলা যায়, তারা তত জোরে কথা বলেছেন। আমার পক্ষে যারা যুক্তি তুলে ধরছিলেন, তাদের ধমক দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের পাশেই তারা বসে ছিলেন। মনে হচ্ছিল, তারাই কর্তৃত্ব করছেন এবং নির্দেশ দিচ্ছেন।”

বগুড়ায় তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে মান্না দাবি করেন, এসব অভিযোগের অনেকগুলোই ইতোমধ্যে আদালতে নিষ্পত্তি হয়েছে। তিনি বলেন, অভিযোগগুলো অত্যন্ত তুচ্ছ ও হাস্যকর, যেগুলো আইন অনুযায়ী মনোনয়ন বাতিলের জন্য গ্রহণযোগ্য হতে পারে না।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, প্রার্থীদের বাদ দেওয়া কমিশনের কাজ নয়। কোনো ত্রুটি থাকলে তা সংশোধনের সুযোগ দিয়ে প্রার্থীকে নির্বাচনে অংশ নিতে দেওয়াই তাদের দায়িত্ব।

আপিল করবেন কি না—এমন প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান মান্না জানান, তিনি অবশ্যই আপিল করবেন এবং আপিলে জয়ের ব্যাপারে তিনি 

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad