আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিতব্য প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
Led Bottom Ad

সম্ভাব্য তারিখ ৯ জানুয়ারি

আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিতব্য প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রথম ডেস্ক

৩০/১২/২০২৫ ২০:১৫:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে আগামী ২ জানুয়ারি অনুষ্ঠেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থগিত হওয়া পরীক্ষাটি আগামী ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) আয়োজনের একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা শেষে দ্রুতই চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

তিনি বলেন, ২ জানুয়ারি রাষ্ট্রীয় শোকের শেষ দিন হওয়ায় কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি পরীক্ষাটি স্থগিতের সিদ্ধান্ত নেয়। পরিবর্তিত পরিস্থিতিতে পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা বজায় রেখে নতুন তারিখ নির্ধারণ করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবারের নিয়োগে প্রতিযোগিতা অত্যন্ত তীব্র। দুই ধাপে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন চাকরিপ্রার্থী। গড়ে প্রতিটি পদের বিপরীতে লড়াই করছেন প্রায় ৭৫ জন। এর মধ্যে প্রথম ধাপে প্রতি পদের বিপরীতে ৭৩ জন এবং দ্বিতীয় ধাপে (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) ৮০ জনের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad