এনসিপিতে যোগ দিলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। তিনি দলের মুখপাত্র এবং নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন না।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। অনুষ্ঠানে পাশে ছিলেন আসিফ মাহমুদ।
এ রহমান
মন্তব্য করুন: