আজমিরীগঞ্জে বিষপানে যুবকের আত্মহত্যা
Led Bottom Ad

আজমিরীগঞ্জে বিষপানে যুবকের আত্মহত্যা

প্রথম ডেস্ক

০৪/০৭/২০২৫ ১৪:২০:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আজমিরীগঞ্জে বিষপানে আকছার মিয়া(৩৫) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃর্ত্যু হয়।


স্থানীয় ও নিহতের পরিবারের লোকজন জানান, নিহত আকছার টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সকালে বের হতেন টমটম নিয়ে সন্ধ্যায়  বাড়িতে ফিরতেন। রাতে নিজের গাড়ির গ্যারেজে ঘুমাতেন এভাবেই তার দিন পার হত। প্রতিদিনের ন্যায় গতকাল বৃহস্পতিবার গাড়ি নিয়ে বের হন আকছার এবং বিকেলের দিকে গাড়ি নিয়ে বাড়ি ফেরেন। রাতে খাওয়া দাওয়া করে বাড়ির অদূরে  নিজের টমটম গ্যারেজে ঘুমাতে যান তিনি।


আকছার মিয়ার বড় ভাই মো:মদরিছ মিয়া বলেন, রাত ১টার দিকে আকছার আমার ফোনে কল দিয়ে বলেন আমি বিষ খেয়েছি তোমরা আসো। তৎক্ষনাৎ তার কাছে যাই আমরা এবং তাকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  প্রাথমিক চিকিৎসা শেষে  হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করলে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাই তাকে। পরবর্তীতে রাত সাড়ে তিনটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকছার।


নিহত আকছার মিয়া উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফতেপুর গ্রামের মৃত আব্দুল্লাহ মিয়ার পুত্র। 


আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন কোন কারণ জানা যায় নি। লাশ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad