নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি
পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ উল্লেখ করে তিনি রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দাখিল করেছেন।
অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে পদত্যাগপত্রটি তার কার্যালয়ে জমা দেওয়া হয়। রোববার সকালে তা আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হবে। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, মো. আসাদুজ্জামান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ঝিনাইদহ-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবেই তিনি পদত্যাগ করেছেন বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।
সূত্র : দৈনিক আমার দেশ
এ রহমান
মন্তব্য করুন: