ঢাকায় পৌঁছালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
Led Bottom Ad

ঢাকায় পৌঁছালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

ঢাকা অফিস

২৫/১২/২০২৫ ১২:০৩:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৩৯ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রয়েছেন। তাদের আগমনকে ঘিরে বিমানবন্দর এলাকায় বিএনপির নেতা-কর্মীরা অবস্থান নেন এবং স্বাগত জানানোর জন্য প্রস্তুতি নেন।

এর আগে যুক্তরাজ্যের লন্ডন থেকে ছেড়ে আসা উড়োজাহাজটি সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে স্বল্প সময়ের যাত্রাবিরতির পর ঢাকার উদ্দেশে আবার রওনা হয় ফ্লাইটটি।

সিলেটে অবতরণের কিছুক্ষণ আগে তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে লেখেন— “দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!”— যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

উল্লেখ্য, তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad