প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন।
বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁর পদত্যাগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস খোদা বকশ চৌধুরীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১১ নভেম্বর তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রী পদমর্যাদায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তাঁর পদত্যাগের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এ রহমান
মন্তব্য করুন: