প্রথম আলোর মামলায় ১৭ জন গ্রেফতার, আরও ৩১ জন শনাক্ত
Led Bottom Ad

প্রথম আলোর মামলায় ১৭ জন গ্রেফতার, আরও ৩১ জন শনাক্ত

সুলতান মোহাম্মদ, ঢাকা অফিস

২২/১২/২০২৫ ১৩:৪২:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ইনকিলাব মঞ্চ ও জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক উসমান হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর শাহবাগ ও কারওয়ান বাজার এলাকায় সংঘটিত সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রথম আলোর করা মামলায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি সিসিটিভি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আরও ৩১ জনকে শনাক্ত করা হয়েছে।


সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন নজরুল ইসলাম। তিনি বলেন, গত শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টা থেকে পরদিন ভোর পর্যন্ত বিক্ষোভের সুযোগ নিয়ে কতিপয় দুষ্কৃতিকারী প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়।


তিনি আরও জানান, এ ঘটনায় থানা পুলিশ ১৩ জন, সিটিটিসি ৩ জন এবং ডিবি ১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের মধ্যে মোহাম্মদ নাইম (২৬) দেড় লাখ টাকা লুট করেছেন বলে অভিযোগ রয়েছে। তার কাছ থেকে লুট করা ৫০ হাজার টাকা এবং লুটের অর্থে কেনা একটি টিভি ও একটি ফ্রিজ উদ্ধার করা হয়েছে।


ডিএমপির এই কর্মকর্তা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি ও সহিংসতা ছড়ানোর অভিযোগেও জড়িতদের আইনের আওতায় আনা হবে। অপরাধী যে দলেরই হোক বা যে মতাদর্শেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগাম তথ্য পেলে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad