মৌলভীবাজারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার
Led Bottom Ad

ডেভিল হান্ট ফেজ-টু অভিযান

মৌলভীবাজারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১৯/১২/২০২৫ ১৮:৪১:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মৌলভীবাজার জেলায় ‘ডেভিল হান্ট ফেজ–টু’ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ বিল্লাল হোসেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা জেলার বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। গ্রেফতারকৃতরা হলেন কুলাউড়া উপজেলার ৫ নম্বর ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মমদুদ হোসেন, মৌলভীবাজার সদর উপজেলার কাগাবালা ইউনিয়নের পদিনাপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক ওরফে রমজান, জুড়ী উপজেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক মো. কবির মিয়া, কুলাউড়া উপজেলার ১৩ নম্বর কর্মধা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সেলিম আল দীন প্রকাশ সেলিম মিয়া, বড়লেখা উপজেলার ৭ নম্বর তালিমপুর ইউনিয়নের যুবলীগ কর্মী হাবিবুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা শ্রমিক লীগের কর্মী আলমগীর হোসেন ও রাশেদুল ইসলাম এবং সদর উপজেলার ১২ নম্বর গিয়াসনগর ইউনিয়নের আওয়ামী লীগ কর্মী আব্দুল কালাম আজাদ।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা রয়েছে এবং তাদের আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। আসন্ন নির্বাচনকে ঘিরে জেলার সার্বিক নিরাপত্তা জোরদার করতে ডেভিল হান্ট ফেজ-টু অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ প্রশাসন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad