ইনকিলাব মঞ্চের আহবায়ক ওসমান হাদি আর নেই
Led Bottom Ad

ইনকিলাব মঞ্চের আহবায়ক ওসমান হাদি আর নেই

প্রথম ডেস্ক

১৮/১২/২০২৫ ২৩:০৫:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আলোচিত জুলাই বিপ্লবী ওসমান হাদি ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওসমান হাদির ভাই ওমর হাদি।

এছাড়াও ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেইজে তার মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছে। সেখানে লেখা হয়, “ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।”

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে একটি অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad