জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত
Led Bottom Ad

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত

প্রথম ডেস্ক

১৮/১২/২০২৫ ১৯:২০:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাতীয় প্রেস ক্লাবের ‘ব্যবস্থাপনা কমিটি নির্বাচন ২০২৬-২০২৭’ সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এস এ এম শওকাত হোসেনসহ কমিটির সকল সদস্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি নির্বাচনকে কেন্দ্র করে সভাপতি পদপ্রার্থীসহ সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের মধ্যে একজন ব্যতীত প্রায় সকল প্রার্থী অনিবার্য কারণ দেখিয়ে নির্বাচন স্থগিতের জন্য লিখিত আবেদন করেন। এসব আবেদনের প্রেক্ষিতে প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা করে নির্বাচন পরিচালনা কমিটি সর্বসম্মতিক্রমে নির্বাচন সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করে।

এতে আরও জানানো হয়, নির্বাচন সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত ও কর্মপন্থা যথাসময়ে সদস্যদের অবহিত করা হবে।

উল্লেখ্য, জাতীয় প্রেস ক্লাবের এই নির্বাচনকে ঘিরে সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেলেও উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad