ডিবিতে সাংবাদিক আনিস আলমগীর
Led Bottom Ad

ডিবিতে সাংবাদিক আনিস আলমগীর

প্রথম ডেস্ক

১৪/১২/২০২৫ ২১:৪৩:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ধানমণ্ডির একটি জিম থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।


ডিবি কার্যালয় থেকে আনিস আলমগীর সাংবাদিকদের বলেন, ‘ধানমণ্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে আমাকে নিয়ে আসা হয়। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন।


আনিস আলমগীরকে কেন ডিবি কার্যালয়ে নেওয়া হয়ে সে বিষয়ে ডিবির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।


জানা যায়, সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টক শোতে নানা বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad