জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামান
Led Bottom Ad

জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামান

প্রথম ডেস্ক

১৩/১২/২০২৫ ১৫:৩৫:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে প্রাথমিক সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

যোগদানকালে মেজর (অব.) আক্তারুজ্জামান জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলের অবিচল অবস্থানের প্রতি আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। তিনি ইসলাম ও ইসলামি মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জীবনের অবশিষ্ট সময় ব্যয় করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।

এ সময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান তাকে আলিঙ্গন করে স্বাগত জানান এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।মেজর আক্তারুজ্জামান এ সময় বলেন, তিনি জামায়াতে যোগ দিয়েছেন ঠিকই, তবে জাতীয় নির্বাচনে অংশ নেবেন না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad