জোট করলেও নিজেদের প্রতীকেই নির্বাচন করতে হবে: হাইকোর্ট
Led Bottom Ad

জোট করলেও নিজেদের প্রতীকেই নির্বাচন করতে হবে: হাইকোর্ট

ঢাকা অফিস

১১/১২/২০২৫ ১৯:৪৮:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিলেও নিজেদের পৃথক দলীয় প্রতীক ব্যবহার বাধ্যতামূলক— এমন বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে করা রুল খারিজ করেছে হাইকোর্ট। এর ফলে জোটগত নির্বাচনে গেলেও প্রতিটি দলকে নিজস্ব প্রতীকেই ভোটে অংশ নিতে হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বিচারপতি ফাতেমা নজīb ও বিচারপতি ফাতেমা আনোয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

হাইকোর্টের এই রায়ের ফলে অতীতের মতো জোটের নেতৃত্বদানকারী বড় দলের প্রতীকে ছোট দলগুলোর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ আর থাকছে না। জাতীয় নির্বাচনগুলোর বিভিন্ন সময়ে বড় দলের প্রতীকে জোটভুক্ত দলগুলোর প্রতিদ্বন্দ্বিতা করার নজির থাকলেও এবার সেই প্রক্রিয়ার আনুষ্ঠানিক অবসান ঘটল।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad