১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট
Led Bottom Ad

তফসিল ঘোষণা করলেন সিইসি

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

ঢাকা অফিস

১১/১২/২০২৫ ১৮:৩৮:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি তফসিল ঘোষণা করেন। সিইসির এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বেতার ও বেসরকারি চ্যানেলে সম্প্রচারিত হয়।

সিইসি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। সংসদ নির্বাচনের ব্যালট পেপার হবে সাদা-কালো, আর গণভোটের ব্যালট হবে গোলাপি রঙের। দেশের ইতিহাসে এই প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তফসিলের গুরুত্বপূর্ণ তারিখসমূহ

মনোনয়ন দাখিলের শেষ দিন: ২৯ ডিসেম্বর, যাচাই-বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ: ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি, প্রচারণা শুরু: ২২ জানুয়ারি


এর আগে গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনার। প্রস্তুতির সার্বিক অগ্রগতি রাষ্ট্রপতিকে জানানো হলে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এছাড়া বাগেরহাটের চারটি আসনের সংখ্যা কমিয়ে তিনটি করার যে গেজেট নির্বাচন কমিশন আগে জারি করেছিল, তা ‘অবৈধ’ ঘোষণা করে আপিল বিভাগ। পরে কমিশন পূর্বের মতোই বাগেরহাটের চারটি এবং গাজীপুরের পাঁচটি আসন বহাল রেখে নতুন করে ৩০০ আসনের গেজেট প্রকাশ করেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চলতি নির্বাচনে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার: ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন, তৃতীয় লিঙ্গের ভোটার: ১ হাজার ২৩৪ জন। ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হয়েছে, তাদের নিয়েই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করেছে নির্বাচন কমিশন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad