আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে
সাহিত্যের ছোট কাগজ হিজলকরচ এর সংবর্ধনা সভা
ছোটোকাগজ হিজলকরচ-এর উপদেষ্টা মো. ফারুক মিয়ার বাংলাদেশ আগমন উপলক্ষ্যে জিন্দাবাজারস্থ নেহার মার্কেটের এবিসি ল' প্রফেশনালস-এ হিজলকরচ সম্পাদনা পরিষদের উদ্যোগে এক সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। বুধবার (২৫ জুন) অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন হিজলকরচ সম্পাদক কবি রাজেশকান্তি দাশ। সহযোগী সম্পাদক মোহাম্মদ মনির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথির উদ্দেশ্যে সম্পর্কের স্মৃতিচারণ ও আলোচনায় অংশ নেন কানাইঘাট সরকারি কলেজর সাবেক সহকারী অধ্যাপক জনাব পান্ডব চন্দ্র মজুমদার, প্রাবন্ধিক, নাট্যকার ও ছোটোকাগজ 'সময়পাঠ' সম্পাদক সৈয়দ মনির হেলাল, আল এমদাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মাশুক মিয়া, ‘প্রথম সিলেট’ সম্পাদক সাংবাদিক দেবব্রত রায় দিপন, শিক্ষাব্রতী ও হিজলকরচের সহযোগী সম্পাদক সুরঞ্জিত তালুকদার, এ্যাডভোকেট জয়শ্রী দাস জয়া, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আমিরুল হক, এ্যাডভোকেট মো. আলাউদ্দিন ও সংবর্ধিত অতিথি মো. ফারুক মিয়া।
উপস্থিত ছিলেন সৃজনশীল ব্যক্তিত্ব মনোয়ার পারভেজ, বৃক্ষ প্রেমিক শাহ সিকান্দার আহমদ শাকির, এ্যাডভোকেট মখলিছুর রহমান, চাকুরিজীবী মো. ফতেহুল আলম, সাংস্কৃতিক সংগঠক ও ছোটোকাগজ মেঠোসুর সম্পাদক বিমান তালুকদার, হুমায়ুন আকাশ, রিয়েল এস্টেট ব্যবস্থাপক মি. সুজন, ব্যাংকার টিপু, ব্যবসায়ী মামুনূর রশীদ চৌধুরী, সংগীত সমঝদার মো. সেলিম আহমদ প্রমুখ। বক্তারা সংবর্ধিত অতিথি মো. ফারুক মিয়ার সামাজিক ও মানবিক কাজের প্রশংসা করেন ও তাঁর দীর্ঘায়ু কামনা করেন।
আলোচনা শেষে বাউল শিল্পী বিমান তালুকদারের নেতৃত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: