ঢাকায় ৪.১ মাত্রায় আবারও ভূমিকম্প অনুভূত
Led Bottom Ad

ঢাকায় ৪.১ মাত্রায় আবারও ভূমিকম্প অনুভূত

ঢাকা অফিস

০৪/১২/২০২৫ ১১:৪৯:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৬টা ১৪ মিনিটে অনুভূত এ কম্পনের মাত্রা ছিল ৪.১।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে এবং নরসিংদী থেকে ৩ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

তাৎক্ষণিকভাবে কোথাও ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। এর আগে গত সোমবার রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad