প্রাণনাশের হুমকির মুখে চিত্রনায়িকা পপি
সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের কারণে চিত্রনায়িকা পপি নিজ বাড়িতে প্রবেশ করতে পারছেন না। অভিযোগ রয়েছে, তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। তার চাচাতো বোনের স্বামী তারেক আহমেদ চৌধুরী এই হুমকি দিয়েছেন বলে জানা গেছে।
গত ১৯ নভেম্বর পপির বড় চাচা কবির হোসেন মারা গেলেও, নিরাপত্তা শঙ্কার কারণে তিনি সেদিন বাড়িতে গিয়ে দেখাও করতে পারেননি।
পপির অভিযোগ, চাচা কবির হোসেনের কাছ থেকে ২০০৭ সালে জমি ক্রয় করেন তিনি। সেই জমি দখলে রেখেছেন তার চাচাতো বোন মুক্তা ও তার স্বামী তারেক আহমেদ চৌধুরী নিজের সম্পত্তি বুঝে চাইলে তাকে নানাভাবে ভয়ভীতি দেখান তারেক। এমনকি খুলনার মাটিতে গেলেও তিনি বেঁচে ফিরতে পারবেন না বলে তাকে হুমকি দেয়া হয় তাকে।
পপি বলেন, আমার চাচা যখন বাইরের লোকদের কাছে জমি বিক্রয় করছিলেন তখন আমি আমাদের পরিবারের সম্মানের কথা ভেবে আমি নিজেই আমার সঞ্চয়ের টাকা দিয়ে সম্পত্তি ক্রয় করি। আমার চাচা ২০০৭ সালেই জমি রেজিট্রি করে দিয়েছেন। কিন্তু এর কয়েবছর পর যখন আমি আমার জায়গা বুঝে নিতে যাই তখনই আমাকে হুমকি দেয়া হতো।
জানা যায়, শুধু পপিকে নয়, তার আরেক চাচা বাবর হোসেনকেও নানা সময়ে হুমকি দিয়েছেন তারেক। এ বিষয়ে সম্প্রতি খুলনায় সংবাদ সম্মেলনও করেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে খুলনার জমিদারবাড়িতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্ত তারেক আহমেদের সঙ্গে দেখা সম্ভব হয়নি। মোবাইল ফোনেও বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে তার স্ত্রী মুক্তা ফোন ধরলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
রোদ্দুর রিফাত
মন্তব্য করুন: