সিলেট আওয়ামী শিবিরে জামান আতঙ্ক!
Led Bottom Ad

সিলেট আওয়ামী শিবিরে জামান আতঙ্ক!

প্রথম সিলেট প্রতিবেদন

১৯/১১/২০২৫ ০১:৩০:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের রাজনীতিতে যেন ভূকম্পন! নীরবতা ভেঙে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এডভোকেট শামসুজ্জামান জামান। একসময় প্রশাসনের চাপে ঘরবন্দি থাকা এই নেতা হঠাৎ করে রাজপথে ফিরে এসে এমন আলোড়ন তুলেছেন যে, সিলেট আওয়ামী শিবিরে এখন একটাই কথা— “জামান ফিরল কেন?” এক সময় বিএনপি’র কেন্দ্রীয় সাহসী মুখ হিসেবে পরিচিত ছিলেন তিনি। ২০২১ সালে নিজের ইচ্ছেতেই পদ ছাড়েন। সবাই ভেবেছিল—হয়তো জামান আর ফিরবেন না। কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করে, নতুন উদ্যমে তিনি আবার সক্রিয় হয়েছেন। এবারের প্রত্যাবর্তন নিছক রাজনৈতিক নয়—এ যেন ঘোষণা, “আমি এখনো আছি, আরো শক্ত হয়েই আছি।”


ভোটের মাঠে উত্থান—আওয়ামী শিবিরে অস্বস্তি

সিলেট-৪ আসনের তিন উপজেলা—জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ—চষে বেড়াচ্ছেন জামান। তার প্রতিটি সমাবেশে ভিড়, প্রতিটি শোডাউনে উন্মাদনা। তৃণমূলের বহু নেতাকর্মী তার পাশে দাঁড়াচ্ছেন, কোথাও জনতার ঢল। বিএনপি এখনো দলীয় প্রার্থী ঘোষণা করেনি, কিন্তু ভোটের মাঠে একটাই বার্তা ছড়িয়েছে—“জামানই আসছেন।”


৭ নভেম্বরের মধ্যরাত—যে রাত সিলেটকে কাঁপিয়েছে

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে মধ্যরাতে জামানের নেতৃত্বে বের হওয়া র‌্যালি যেন অন্ধকার রাতকে চিরে আলো ছড়িয়ে দেয়। দীর্ঘদিন নীরব থাকা সিলেটের রাজপথ ওই রাতেই হঠাৎ করে প্রাণ ফিরে পায়। ঐ র‌্যালি শুধু মানুষের দৃষ্টি কাড়েনি—আওয়ামী শিবিরে গভীর দুশ্চিন্তার ঢেউ তোলে। যে মানুষটিকে চেপে ধরতে চেয়েছিল সরকার, সেই মানুষ আজ আরো দৃঢ়

আওয়ামী লীগ সরকারের শেষ দিকে তাকে প্রশাসনিকভাবে কোণঠাসা করা হয়। ঘরবন্দি জীবন, মামলা-হুমকি, এমনকি ‘শুট আউট’ আদেশের কথাও শোনা যায়। স্বেচ্ছাসেবকদলের কমিটি হারানো ছিল শেষ ধাক্কা—আর তাতেই ক্ষুব্ধ হয়ে পদ ছাড়েন তিনি। কিন্তু শক্ত মানুষ শুধু পড়ে না—উঠেও দাঁড়ায়। আজকের জামান সেই পুনরুত্থানের নাম।


আওয়ামী শিবিরে কাঁপুনি—কারণটা স্পষ্ট

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সিলেটে যে ক’জন নেতা সবচেয়ে সরব ছিলেন, জামান তাদের সবার সামনে। বিএনপি আনুষ্ঠানিকভাবে নীরব থাকলেও, জামানের ব্যক্তিগত উদ্যোগে রাজপথ উত্তপ্ত হয়ে উঠছে। তার প্রতিটি পদক্ষেপ আওয়ামী লীগ নেতাদের ভাবিয়ে তুলছে।


আওয়ামী শিবিরের নেতাকর্মীরা বলছেন—“জামানকে আমরা আশা করিনি। তার মতো করে কেউই এত সক্রিয় হয়নি। তিনি ফিরলে সিলেটের রাজনীতি অন্যদিকে যাবে।”


সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন একটাই বাস্তবতা—জামান ফিরে এসেছেন, আর তার এই তীব্র, আত্মবিশ্বাসী ও জনমোহিনী উপস্থিতি আওয়ামী শিবিরে আতঙ্কের ঝড় তুলেছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad