এনসিপি’র সিলেট মহানগর সমন্বয় কমিটি ঘোষণা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট মহানগরের সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৮ জুন) সংগঠনের কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। কমিটিতে আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরীকে প্রধান সমন্বয়কারী করে পরবর্তী ৩ মাস অথবা আহবায়ক কমিটি গঠন হওয়া পর্যন্ত মহানগর পর্যায়ে দলীয় কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব পালন করবে।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, যুগ্ম-সমন্বয়কারী:মোহাম্মদ নূরুল হক,প্রকৌশলী আদনান তৈয়ব,মুস্তাক আহমদ,কিবরিয়া সারওয়ার,নাঈম শেহজাদ,তারেক আহমেদ বিলাস,মো: আফজল হোসেন, সদস্য কামরান জায়গীরদার,অনামিকা দেব,ডা. মোহাম্মদ নুরুল আবসার (বদরুল),সুলতান হোসেন মিজান,মোঃ সাদী জামালী,ফুয়াদ হাসান,সজল আহমদ,নওশাদ আহমদ চৌধুরী.নুরুল হুদা,মামুন রশীদ,জাকির হোসেন,সায়মন সাদিক জুনেদ ও নাজিম উদ্দিন।
এনসিপির কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেছেন, আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে নতুন এই কমিটি সিলেট মহানগরের রাজনীতিতে এনসিপির অবস্থান সুদৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখবে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: