সালমান শাহ হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
Led Bottom Ad

সালমান শাহ হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রথম ডেস্ক

২৬/১০/২০২৫ ০৮:৩৪:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

চলচ্চিত্র অভিনেতা সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর, তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের দেশত্যাগ রোধে ইমিগ্রেশনকে তথ্য প্রদান করেছে পুলিশ। রমনা থানার ওসি গোলাম ফারুক শনিবার (২৫ অক্টোবর) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী সালমান শাহ হত্যার মামলা গ্রহণ করা হয়েছে। মামলায় ১১ জনকে এজাহারভুক্ত করা হয়েছে, এছাড়া অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলা রুজুর পরই তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।


ওসি জানান, ১১ আসামির খোঁজ চলছে। তাদের মধ্যে কেউ কেউ দেশের বাইরে থাকতে পারেন। দেশে থাকা আসামিদের শনাক্ত করতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মোবাইল ট্র্যাকিংসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া, তারা যাতে দেশত্যাগ করতে না পারেন, তা নিশ্চিত করতে তাদের নামসহ তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, তদন্তে কোনো প্রভাব বা চাপ নেই এবং শিগগিরই আসামিদের গ্রেফতার করা হবে।


মামলা ২১ অক্টোবর মধ্যরাতে রমনা থানায় দায়ের করা হয়। মামলার বাদী সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এজাহারে উল্লেখ করা হয়েছে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হককে, পাশাপাশি ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।


১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়।


দীর্ঘদিন ধরে চলা তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চূড়ান্ত প্রতিবেদনে জানায়, এটি আত্মহত্যা। তবে সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকেই এই প্রতিবেদনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং দাবি করেছেন, তার ছেলে হত্যা করা হয়েছে।


রোদ্দুর রিফাত

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad