বাংলাদেশে আর কোনো নির্বাচনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ অংশ নিতে পারবে না
Led Bottom Ad

সুনামগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সারজিস আলম

বাংলাদেশে আর কোনো নির্বাচনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ অংশ নিতে পারবে না

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৪/০৯/২০২৫ ১৭:৫৫:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “বাংলাদেশে আর কোনো নির্বাচনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। এবং আমরা স্পষ্ট করে বলতে চাই—ভারতের আশীর্বাদ পুষ্ট হয়ে বাংলাদেশে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না।”

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সুনামগঞ্জ শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, “আমরা নির্বাচনের পক্ষে। তবে তার আগে মৌলিক সংস্কার, বিচার ও গণপরিষদের মাধ্যমে নির্বাচন হতে হবে। দেশে এত বড় গণহত্যা হয়েছে। বাহিনীর লোকেরা হাজার হাজার মানুষকে খুন করেছে। মস্তিষ্কে গুলি করে হত্যার পর উল্লাস করেছে। এসব অপরাধের দৃশ্যমান বিচার দেখতে চাই। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর ২০/৩০ জন কালপ্রিটের বিচার হওয়া জরুরি। বিচার না হলে শুধু নির্বাচনের ডাক দিয়ে গণঅভ্যুত্থানকে পেছনে ফেলা যাবে না।”

তিনি আরও বলেন, নির্বাচন হলে তা জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। পাশাপাশি গণপরিষদ ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা এসে সংবিধান সংশোধন করবে।


এ সময় বিদেশ সফরে এনসিপি নেতা আখতার হোসেনকে হেনস্তার প্রসঙ্গেও তিনি ক্ষোভ প্রকাশ করেন। বলেন, “আখতার হোসেন, তাসনীম জারা, ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে খারাপ ব্যবহার হয়েছে। আমরা প্রতিবাদ জানিয়েছি। একই প্রটোকলে সবাইকে নেওয়া উচিত ছিল। এটি সরকারের দুর্বলতা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি।”

সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা এনসিপি প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন। উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও অঞ্চল তত্ত্বাবধায়ক প্রীতম দাস, জেলা যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান স্বপন, আবু সালেহ মোহাম্মদ নাসিম প্রমুখ।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad