বড়লেখায় ঈদের দিন প্রাণ হারলেন যুবক
Led Bottom Ad

সড়ক দুর্ঘটনা

বড়লেখায় ঈদের দিন প্রাণ হারলেন যুবক

নিজস্ব প্রতিনিধি,বড়লেখা :

০৮/০৬/২০২৫ ০২:২৭:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ঈদের দিনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘাটনায় প্রাণ হারালেন সাহেদ হোসেন সুমন (২৬) নামের এক যুবক। এ ঘটনায় নিহত যুবকের ছোট ভাই রুমন আহমদও গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে শনিবার (৭ জুন) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে। ঈদের দিন মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষকালে হতাহতের ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর কারের চালক পালিয়ে গেলেও কারটি জব্দ করেছে পুলিশ।


নিহত সুমন ও আহত রুমন বড়লেখা পৌরসভার মহুবন্দ গ্রামের আলাউদ্দিনের ছেলে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে কোরবানির গরুর মাংস শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে ছোট ভাই রুমনকে নিয়ে মোটরসাইকেলযোগে দক্ষিণভাগের দিকে যাচ্ছিলেন সাহেদ। বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক সড়কের কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাহেদ মারা যান এবং রুমন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন রুমনকে উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।


বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) নিউটন দত্ত বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ থানায় আনা হয়েছে।


বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার বলেন, কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। শুনেছি, তারা পরস্পরের আপন ভাই। দুর্ঘটনার পর প্রাইভেট কারটির চালক পালিয়ে গেছেন। তবে গাড়িটি জব্দ করা হয়েছে।


নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad